পানছড়ি প্রতিনিধি:-
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলাতে আইনশৃঙ্খলা, দূর্গাপুজার প্রস্ততি ও মাসিক সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর/২৫ ইং রোজ বুধবার সকাল ১১ টায় পানছড়ি উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে সভায় উপস্হিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, ডাঃ অনুতোষ চাকমা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী,পানছড়ি প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলাম, পানছড়ি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার। এ সময় আরো উপস্থিত ছিলেন, দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক ও পানছড়ি উপজেলার ১০ টি দূর্গাপুজা পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদক গন।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বলেন,প্রতিটি পুজুমন্ডবে সিসি ক্যামেরা স্হপন,পরিদর্শন বহি ও ভলন্টিয়ার সার্ভিজ কার্যক্রম চালু রাখতে হব।