মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হেফজ সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাঈন উদ্দিন বাবলু,গুইমারা উপজেলা প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার হেফজ সমাপনী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) তারাবির নামাজ শেষে মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার আল হুফফাজ ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্বরূপ পাকড়ি ও ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী মাদরাসাতুস সুন্নাহর পরিচালক মাওলানা মুফতি ইসমাঈল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি এবং গুইমারা তালিমুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা ইউসুফ।

অনুষ্ঠানে অতিথিরা হেফজ সমাপনী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন