স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৯ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মনিরুল ইসলাম মাহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার, মেজর রিফাত হোসাইন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি সচিব, মো: নজরুল ইসলাম, উল্টাছড়ি প্যানেল চেয়ারম্যান আবুল হাশেম, অত্র ফাউন্ডেশনের সহ -সভাপতি সমীর সাহা।
এ সময় অর্ধ শতাধিক গরীব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী, শিশুদের মাঝে নতুন ঈদের পোশাক বিতরন করা হয়।