বাংলাদেশ খেলাফত মজলিস এর মাটিরাঙ্গা উপজেলা শাখার কাউন্সিল।

 

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি:-

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিস এর মাটিরাঙ্গা উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। 

১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার বিকালে দলটির মাটিরাঙ্গা উপজেলা শাখা কার্যালয়ে মুফতি আলমগীর হোসেন হাবীবী এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখা সভাপতি ও মাটিরাঙ্গা দারাছূন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী ।
কাউন্সিল অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান ফারুকী ।
এছাড়াও অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক ।

মাওলানা হাবিবুল্লাহ ‘র সঞ্চালনায়
কাউন্সিল অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিস মাটিরাঙ্গা মাটিরাঙ্গা উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে ।
নবগঠিত এই কমিটিতে সভাপতি পদের দায়িত্বভার পেয়েছেন মুফতি আলমগীর হোসেন হাবীবী , সাধারণ সম্পাদক পদে দায়িত্বভার পেয়েছেন মাওলানা হাবিবুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বভার পেয়েছেন মাওলানা কামরুল হাসান ।
এ সময় বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সম্পাদকীয় পদ সহ সর্বমোট ২৩ জন সদস্য বিশিষ্ট মাটিরাঙ্গা উপজেলা কমিটি গঠন সম্পন্ন করা হয় ।
কাউন্সিল অধিবেশনে বক্তারা, বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী রাজনৈতিক মতাদর্শ বাস্তবায়ন অর্থাৎ ইসলামপন্থী রাজনৈতিক দল উল্লেখ করে বলেছেন, বাংলাদেশ এবং মানবতার জন্য কোরআন ও সুন্নাহর আলোকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ।

এ সময় নবগঠিত মাটিরাঙ্গা উপজেলা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তারা আরো বলেছেন, মাটিরাঙ্গার প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশ খেলাফত মজলিস এর দাওয়াত তথা রাজনৈতিক কার্যক্রমের উদ্দেশ্য ও আদর্শিক বিষয়বস্তু তুলে ধরা এবং দলটির কার্যক্রম অধিকতর ভাবে প্রচার-প্রচারণা করা ।

এছাড়াও ইসলামী অনুশাসন মেনে ইসলামপন্থী রাষ্ট্র প্রতিষ্ঠার আহবানে যারা যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করবেন তাদেরকে স্বাগত জানানোর আহ্বান জানান বক্তারা ।

নিউজটি শেয়ার করুন