লোগাং ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ।

 

খাগড়াছড়ি  প্রতিনিধি :-

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লৌগাং জোনের (৩ বিজিবি) অভিযানে ফের অবৈধ চোরাই কাঠ আটক করেছেন বিজিবি।

শনিবার (২ ০সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লোগাং জোনের নায়েব সুবেদার তুষারের নেতৃত্বে উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে পাহাড়ি এলাকা থেকে সেগুন কাঠ চুরি করে এনে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান সর্বমোট ৯৬টুকরা কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১,১৪,০২৫/-টাকা।

নায়েব সুবেদার তুষার জানান, বনজ সম্পদ রক্ষায় বিজিবির অভিযান সবসময় অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। জব্দকৃত কার্ড পানছড়ি বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন