খাগড়াছড়িতে ধর্ম উপদেষ্টার উপস্থিতিতে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সভা,

 

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ-

অর্ন্তবতী সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ.ফ.ম খালিদ হোসাইন মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সভায় মন্ত্রনালয়ের যুগ্মসচিব ছাদেক আহম্মদ,খাগড়াছড়ি সদর জোন কমান্ড্র লে: কণেল মো: খাদেমুল ইসলাম,পুলিশ সুপার মো:আরেফিন জুয়েল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ.ফ.ম খালিদ হোসাইন বলেন,আমরা মানবিক হতে চাই,সাম্প্রদায়িক হতে চাই না। মানব সভ্যতার অগ্রগতি ও উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অন্যতম অনুসঙ্গ উল্লেক করে বলে, এটা না থাকলে পযটন শিল্প , উৎপাদন, বিনিয়োগ সব কিছু ব্যাহত হবে।

নিউজটি শেয়ার করুন