পানছড়ি উপজেলা প্রতিনিধিঃ-
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জামায়াতে ইসলামের পানছড়ি উপজেলা নেতৃবৃন্দ। 
বুধবার (১লা অক্টোবর) ৮:৩০ ঘটিকা হতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলার সভাপতি জনাব মোঃ জাকির হোসাইন এর নেতৃত্বে পানছড়ি উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা, পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের উপজেলা প্রচার সম্পাদক আবুল কাশেম, দমদম ইউনিটের সেক্রেটারি মোঃ শামীম ওসমান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
পরিদর্শন কালে প্রথমে আদি ত্রিপুরা পাড়া কালী মন্দির পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির সাথে সৌহার্দ্যপূর্ণভাবে পানছড়ি উপজেলা উপজেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় হয়, উপজেলা সভাপতি জাকির হোসাইন পূজা উদযাপন কমিটিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে স্থান ত্যগ করেন,
পরবর্তীতে পানছড়ি সাঁওতাল পাড়া এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেন, পরিদর্শন কালে পূজা মন্ডপে আগত দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন এবং পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন মতবিনিময় কালে উপজেলা জামায়াতের সভাপতি জনাব জাকির হোসাইন বলেন, যেকোনো প্রয়োজনে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সাথে রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলাম চায় সকল ধর্মালম্বীরা তাদের ধর্মীয় উৎসব স্বাধীনভাবে উপভোগ করবে এটা তাদের অধিকার, সকল ধর্মের মানুষ যেন তাদের অধিকার ভোগ করতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলাম সেই প্রত্যয় নিয়ে মাঠে কাজ করছে।
পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার ২৯৮ নং সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর পক্ষ থেকে পূজায় আগত দর্শনার্থী এবং পূজা উদযাপন কমিটিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।