জয়পুরহাট প্রতিনিধি:
রবিবার (৫ অক্টোবর) জয়পুরহাট শহর শাখার উদ্যোগে শহরের নিউ মার্কেট এলাকায় এক বর্ণাঢ্য নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, সদর শাখার নায়েবে আমির ও আমদই ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শাহ আলম দেওয়ান, শহর শাখার আমির মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা প্রমুখ।
প্রচারণায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ইসলামপ্রিয় জনগণ পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হচ্ছে। তারা সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় নিউ মার্কেট এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বক্তারা আসন্ন নির্বাচনে ন্যায় ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।