পুরানা পল্টনে – ঢাকাস্থ্য খাগড়াছড়ি বাসীর সাথে জামায়াতে ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত,

ঢাকা, স্টাফ রিপোর্টারঃ-

ঢাকা পুরানা পল্টনে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের উদ্বেগে খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামের মনোনীত ২৯৮ নং সংসদীয় আসনের এমপি প্রার্থীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬.৩০ ঘটিকা থেকে পুরানা পল্টন ঢাকায় একটি ক্লাবে ঢাকাস্থ খাগড়াছড়ি বাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সময় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়্যদ মো: আব্দুল মোমেন, জেলা আমির খাগড়াছড়ি পার্বত্য জেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮নং সংসদীয় আসনের এমপি প্রার্থী জনাব এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, সভাপতিত্ব করেন মোহাম্মদ বদিউল আলম মজুমদার, আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মতিঝিল শাখার সিনিয়র অফিসার ও বাংলাদেশ জামাতে ইসলামী মতিঝিল শাখা দায়িত্বশীল জনাব আবুল কালাম আজাদ সহ ঢাকায় বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল বৃন্দ।

প্রধান অতিথি অধ্যাপক সৈয়্যদ মো: আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, সেই রকম একজন যোগ্য মানুষকে জামায়াতে ইসলাম ২৯৮ নং আসনের প্রার্থী ঘোষণা করেছেন, এবার এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ ভোটের মাধ্যমে জামাত ইসলামের প্রার্থীকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ।

এমপি প্রার্থী জনাব এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন, জামাত ইসলাম ক্ষমতায় আসলে দুর্নীতি করবে না, কাউকে দুর্নীতি করতে দেবে না,খাগড়াছড়ি পার্বত্য জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশ জামাতে ইসলাম কাজ করে যাবে, যারা অতীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, চদাবাজিতে রেকর্ড করেছে সাধারণ মানুষ তাদেরকে এবার ক্ষমতায় দেখতে চায় না। জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে সকল সম্প্রদায়ের মানুষ তাদের ন্যায্য অধিকার সুন্দর ভাবে ভোগ করতে পারবে, তাই আগামী নির্বাচনে ঢাকায় অবস্থানরত খাগড়াছড়িবাসী সকলকে আন্তরিকতার সাথে কাজ করে একটি সুন্দর সমাজ বিনির্মাণের ভূমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন