পুলিশ সুপার জামালপুর মহোদয়েরঁ মেলান্দহ থানা পরিদর্শন ও নবনির্মিত স্থাপনার শুভ উদ্বোধন,,

 

মো: লিটন রাজ,জামালপুর জেলা প্রতিনিধিঃ-

বুধবার (০৮ অক্টোবর) জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয় মেলান্দহ থানা পরিদর্শন করেন এবং তিনি থানায় নবনির্মিত বৈঠক খানা ও বাইক শেড এর শুভ উদ্বোধন করেন। এই উদ্যোগের পরিকল্পনা ও বাস্তবায়ন করেন জনাব শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, মেলান্দহ থানা।

পুলিশ সুপার মহোদয় থানায় পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) এবং অফিসার ইনচার্জ, মেলান্দহ থানা, জামালপুর। পরে, থানার চৌকস একটি পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন