৫ দফা বাস্তবায়নের দাবিতে, খাগড়াছড়িতে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান,,

খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ-

জুলাই জাতীয় সনদের আলোকে ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় শহরের মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে, জেলা প্রশাসক তা গ্রহণ করে বলেন দাবিপত্রটি যথাযথ প্রক্রিয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।

জেলা জামায়াতের সেক্রেটারি মো: মিনহাজুর রাহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব অধ্যাপক আব্দুল মোমেন জেলা আমীর খাগড়াছড়ি পার্বত্য জেলা,বিশেষ অতীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং সংসদীয় আসনের এমপি প্রার্থী জনাব এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, জনাব আব্দুল মান্নান সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি পার্বত্য জেলা সহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা দায়িত্বশীলগন ও অন্যান্য উপজেলা থেকে আগত বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।

স্মারকলিপি প্রদান পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা আমীর অধ্যাপক আব্দুল মোমেন বলেন, জুলাই সনদের ভিত্তিতে ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং এর উপর গণভোট আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হলে ৫ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এ দাবিকে উপেক্ষা করা হলে দেশের সাধারণ মানুষ রাজপথে নেমে আন্দোলন বেগবান করবে।

অন্যান্য বক্তারাও বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই, এজন্য ৫ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন