ইমরান খান, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় বোয়ালমারী সরকারি কলেজ মাঠে আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার হাজারো নেতাকর্মীর ঢল নামে।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ফরিদপুর–১ আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব খোন্দকার নাসিরুল ইসলাম। সভাপতিত্ব করেন আব্দুল কুদ্দুস শেখ, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডভোকেট মো. সিরাজুল ইসলাম। এতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন— বাবু সঞ্জয় সাহা, আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল; মশিউল আজম মৃধা, সাবেক চেয়ারম্যান, ময়না ইউনিয়ন; মো. ফিরোজ হোসেন (ভিপি), বোয়ালমারী সরকারি কলেজ; মো. ইমরান হোসাইন, সদস্য, পৌর সম্মেলন প্রস্তুতি কমিটি; মো. সিরাজুল ইসলাম মৃধা, বন ও পরিবেশ সম্পাদক, ফরিদপুর জেলা যুবদল; মো. রাসেল আহমেদ, সাবেক পৌর সাংগঠনিক সম্পাদকসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার নাসিরুল ইসলাম বলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার মনোনয়ন নিশ্চিত করেছেন। আমাকে ভোট না দিলেও ধানের শীষে ভোট দিন।”
তিনি বলেন, কোরআনকে নিয়ে ‘শুভঙ্করের ফাঁকি’ মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও বিভ্রান্তিকর। ইসলাম কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহারযোগ্য নয়।”
তিনি আরও যোগ করেন,
ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমি নির্বাচিত হলে বোয়ালমারী–আলফাডাঙ্গা–মধুখালীকে উন্নয়নের মডেল এলাকায় রূপান্তর করব।”
সভাস্থলে উৎসবমুখর পরিবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। শেষে খোন্দকার নাসিরুল ইসলাম বলেন,
আমি আপনাদের ভালোবাসায় ঋণী। আপনারা পাশে থাকলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”