দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়পুরহাটবাসীর সেবা করার সুযোগ দিন- ফজলুর রহমান সাইদ,

জয়পুরহাট সংবাদদাতা :

জয়পুরহাট-১ আসনের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সেক্রেটারি গোলাম কিবরিয়া, পাঁচবিবি উপজেলার সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর মাওলানা সুজাউল ইসলাম, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাইদ বলেন, “জনগণের উন্নয়ন, শিক্ষার প্রসার, দুর্নীতি দমন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির লক্ষ্য। আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। তাই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। জয়পুরহাট-১ আসনকে উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানে সমৃদ্ধ এলাকায় রূপান্তরিত করা হবে ইনশাআল্লাহ।”

সমাবেশ শেষে উপস্থিত জনসাধারণ দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন জানিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সড়াইল বাজার এলাকা।

নিউজটি শেয়ার করুন