খাইরুল বাসার, মেহেরপুর জেলা সংবাদদাতাঃ-
আজ বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫ ইং তারিখ মেহেরপুর জেলার সদর উপজেলার গোভীপুর গ্রামে লাইফ কেয়ার হাসপাতাল এর সার্বিক সহযোগীতায় ইসলামী সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির ও মেহেরপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাও. তাজউদ্দীন খান, বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ ইকবাল হুসাইন,মেহেরপুর সদর উপজেলা আমির মাও. সোহেল রানা, সাবেক ছাত্রনেতা জনাব সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত ও স্থানীয় ডাক্তারবৃন্দ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোভীপুর গ্রামের কৃতি সন্তান মোঃ আবু সালেহ।
সকাল হতেই শত শত রোগী এসে সেখানে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে হাজির হয়। ডাক্তার দেখানো এবং ঔষধ দুটোই ফ্রি থাকায় রোগীদের মুখে হাসি ফুটে উঠেছে। সমাজকল্যাণ পরিষদের সভাপতি বলেন ভবিষ্যতে এসব গরীব দুঃখী মানুষের জন্য আরো স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি মাও. তাজউদ্দীন খান ডাক্তারদের প্রতিটি ডেস্কে গিয়ে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধনী ঘোষণা করেন।