জয়পুরহাট শহর পেশাজীবি শাখার উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট শহর পেশাজীবি শাখার উদ্যোগে এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৭টায় জয়পুরহাট জেলা কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পেশাজীবি জয়পুরহাট শহর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল ওয়াহেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবি জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাইদ বলেন, “দেশে পরিবর্তন আনতে হলে সচেতন নাগরিকদের ভূমিকা অপরিহার্য। নির্বাচনী মাঠে সংগঠিতভাবে কাজ করতে পারলেই জনগণের আস্থা অর্জন সম্ভব।”

তিনি আরও বলেন, “জামায়াতের আদর্শই হচ্ছে ন্যায়, ইনসাফ ও সেবার রাজনীতি। আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি, ক্ষমতার জন্য নয়।”

কর্মশালায় উপস্থিত বক্তারা নির্বাচনী প্রস্তুতি, ভোটার যোগাযোগ, মাঠপর্যায়ের কর্মী সমন্বয় ও গণসংযোগ কৌশল বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

অনুষ্ঠানে শহর পেশাজীবি শাখার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন