সেনাবাহিনীর আয়োজনে পানছড়িতে কারবারীর সম্মেলন

স্টাফ রিপোর্টার

খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোন অধীনস্থ বিভিন্ন পাড়ার কারবারী,  হেড ম্যান,ও জনপ্রতিনিধিদের সাথে মত বিনয়।

শনিবার( ২৫ অক্টোবর)  সকাল দশর সময় খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাব জোন কর্তৃক লোগাং ও চেঙ্গী ইউনিয়ন  এলাকার হেডম্যান কারবারী, চেয়ারম্যান এবং মেম্বারদের উপস্থিতিতে পানছড়ি সাবজোন কর্তৃক হেডম্যান কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কারবারী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, খাগড়াছড়ি জোন এবং  ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম, সাব জোন কমান্ডার, পানছড়ি সাব জোন। উক্ত হেডম্যান কারবারী সম্মেলনে লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বিভিন্ন এলাকার হেডম্যান ও কারবারিরা তাদের এলাকার যাতায়াত রাস্তা, স্কুল, মন্দির ও গভীর নলকূপ সহ বিভিন্ন রকম সহায়তার জন্য সেনাবাহিনীর কাছে আবেদন জানান।

মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন,বিভিন্ন এলাকার হেডম্যান এবং কারবারিদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী সব সময় শান্তি- শৃঙ্খলা ও জনগণের জান -মালের নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলের হতদরিদ্র এবং অসহায়দের সহায়তা করে এসেছেন এবং তা অব্যাহত থাকবে। আপনাদের সমস্যা গুলো বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে যতটুকু বাস্তবায়ন করা সম্ভব সবটুকুই করা হবে।

নিউজটি শেয়ার করুন