কালাইয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত,

জয়পুরহাট প্রতিনিধিঃ- জয়পুরহাটের কালাইয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬…

দীঘিনালায় ২৮০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ,

মো. আল আমিন, দীঘিনালা প্রতিনিধিঃ- “কৃষিই সমৃদ্ধি”—এই স্লোগান ধারণ করে ২০২৫–২৬ অর্থবছরে রবি মৌসুমে বসতবাড়ি ও…

পূর্বধলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জারিয়া ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা,

মোঃ সাখাওয়াত হোসেন মামুন (নেত্রকোনা) প্রতিনিধিঃ- আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব,ঐতিহ্য সংগ্রাম সাফল্যের ৪৭…

স্টাফ রিপোর্টার

  • খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ) সকাল থেকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ছোটবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি আয়োজন করে খাগড়াছড়ি জোনের আওতাধীন ভাইবোনছড়া আর্মি ক্যাম্প।

দিনব্যাপী অনুষ্ঠিত এই মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি সদর জোনের আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম।

দুর্গম এলাকার মানুষ সেনাবাহিনীর এমন উদ্যোগে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। স্থানীয় উপজাতি জনগোষ্ঠী ও গ্রামবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সেনাবাহিনী সবসময় পাহাড়ের মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মেডিক্যাল ক্যাম্প আরও আয়োজনের আহ্বান জানান।

খাগড়াছড়ি অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

ভোলাহাটে ৩১ দফার লিফলেট বিতরণ ও মহিলাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত,

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহিলাদের উদ্বুদ্ধ করার লক্ষে ও দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে…