শহীদ হাবিবুর রহমান মৃধাকে স্মরণে কালকিনিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত,

মেসবাহ্ উদ্দিন, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ-

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার নির্মম আঘাতে শহীদ হাবিবুর রহমান মৃধার স্মরণে মাদারীপুরের কালকিনি উপজেলায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালকিনি উপজেলা আমীর মাওলানা এনামুল হক এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ জাকির হোসেন মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান খান, ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা সভাপতি মোঃ রিফাত হোসেন, ডাসার থানা আমীর মাওলানা আব্দুস সালাম, কালকিনি উপজেলা সেক্রেটারি মাওলানা আলী আকবর তালুকদার এবং কালকিনি পৌরসভা নায়েবে আমীর মাওলানা শাহ আলম।

সভায় বক্তারা বলেন,
> “২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার নৃশংস হত্যাযজ্ঞ ছিল ইসলাম ও ন্যায়ের কণ্ঠকে স্তব্ধ করার এক ঘৃণ্য প্রয়াস। কিন্তু এই শহীদদের রক্ত বৃথা যাবে না—ইসলামী আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে শহীদ হাবিবুর রহমান মৃধার পরিবারের সদস্যরা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন