তাহেরহুদা ইউপিতে নির্বাচনী আলোচনা সভা,

মোঃ রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ-

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাহেরহুদা ইউনিয়ন শাখার আয়োজনে একটি নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে তাহেরহুদা গ্রামের উত্তর পাড়ার জামে মসজিদের এই নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নুরুল ইসলাম।
৫ নাম্বার ওয়ার্ডের আমির, মো দেলোয়ার হোসেনের সভাপতিত্বে,
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তাহেরহুদা ইউনিয়নের তদারককারী, আব্দুল আজ্জি কাদেরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ৩ নং তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোশারফ হোসেন,
তাহেরহুদা ইউনিয়নের সেক্রেটারি মোঃ বজলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন, তাহেরহুদা ইউনিয়নের আমির, মোঃ আব্দুল মজিদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামী আদর্শে সমৃদ্ধ সমাজ গঠনের অঙ্গীকার। তারা সততা, ন্যায়পরায়ণতা ও ইসলামী মূল্যবোধ বজায় রেখে নেতৃত্ব দেওয়ার এবং ঐক্য ও পরিশ্রমের মাধ্যমে শক্তিশালী নেতৃত্ব গঠনের উপর জোর দিয়েছেন। নেতাকর্মীরা ইসলামী আদর্শে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন