মাদারগঞ্জে নদীতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ আরও ২জন,

মোঃ লিটন রাজ,জামালপুর প্রতিনিধিঃ-

জামালপুরের মাদারগঞ্জে গোসল করতে নেমে পাঁচ শিশুর মধ্যে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জামালপুরেরর মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান গ্রামের আনার সরকার বাড়ির ঘাটের ঝিনাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তিন শিশুর মরদেহ উদ্ধার করেন। নিহতরা হলেন— প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আবু হোসেন ও পলি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পাঁচ শিশু একসঙ্গে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা গেলেও সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত নিখোঁজ আরও দুই শিশুর সন্ধান মেলেনি। ডুবুরি দল রাতেও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের পরিবারের সদস্যরা বারবার মূর্ছা যাচ্ছেন। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন