মাঠে ঘাটে ধানের শীষ প্রচারণায় কাজ করছে গুইমারা উপজেলা ও হাফছড়ি ইউনিয়ন  বিএনপির নেতৃবৃন্দ।

মাইন উদ্দিন বাবলু, খাগড়াছড়ি প্রতিনিধিঃ-

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় হরদম চলছে ভোটের প্রচারণা জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছেন বিএনপি’র নেতৃবৃন্দ পৌঁছে দিচ্ছেন ওয়াদুদ ভূইয়ার সালাম চাচ্ছেন ধানের শীষের পক্ষে ভোট।

 ২রা নভেম্বর ২০২৫ বিকাল ৩টা থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে জনগণকে অবহিত করা এবং আগামী সংসদ নির্বাচনে জনাব ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের কাছে কাছে গিয়ে কাজ করছেন গুইমারা উপজেলা বিএনপি ও হাফছড়ি ইউনিয়ন বিএনপির  নেতৃবৃন্দরা।

গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে ভোট ফর ধানের শীষ”ভোট ফর ওয়াদুদ ভূইয়া এ স্লোগানকে সামনে রেখে জনসংযোগে নেতৃত্ব দেন গুইমারা উপজেলা বিএনপির  সাবেক সভাপতি মোঃ ইউসুপ,সাধারণ মাহাবুব আলী, সাবেক সাধারণ সম্পাদক আরমান হোসেন, উপজেলা বিএনপির সিঃসহ-সভাপতি ও হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি শেখ মোঃইব্রাহিম,সহ-সভাপতি আওলাদ হোসেন বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন আরিফ,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আল মামুন, হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক হোসেন সুমন  হাফছড়ি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোজাম্মেল রিফাত, সহ অঙ্গ সহযোগী সংগঠনের আরো অনেক নেতাকর্মী জনসংযোগে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন