বোয়ালমারী উপজেলা যুব জামায়াতের নতুন কমিটি গঠন: মাহমুদ আমিন সভাপতি, গিয়াসউদ্দিন ঠাকুর সেক্রেটারি,

ইমরান খান ফরিদপুর প্রতিনিধিঃ-

বোয়ালমারী উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আজ সোমবার সকাল ৭টায় উপজেলা যুব বিভাগের আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা আমির হাফেজ মাওলানা বিলাল হোসাইন ও উপজেলা যুব বিভাগের তত্ত্বাবধায়ক মোঃ আব্বাস আলীর উপস্থিতিতে নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মোঃ মাহমুদ আমিন এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মোঃ গিয়াসউদ্দিন ঠাকুর। সহ-সভাপতি হয়েছেন মোঃ নাসির উদ্দীন ও মোঃ আসিমুল আহসান। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ এবং বায়তুল মাল সম্পাদক হয়েছেন মোঃ শামীম হোসেন।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা আমির কাজের অগ্রগতি বৃদ্ধি ও উপজেলা যুব জামায়াতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন ব্যক্তিকে ভিন্ন ভিন্ন দায়িত্ব অর্পণ করেন।

নতুন নেতৃত্বের হাতে আগামী এক বছরের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন