জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাটে আইনজীবীদের সম্মানে বাংলাদেশ ‘ল’ ইয়ার্স কাউন্সিল, জয়পুরহাট শহর শাখার উদ্যোগে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে শহরের ছমির রেস্তোরার হল রুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট আব্দুল মোমেন ফকির এবং সঞ্চালনা করেন এডভোকেট শওকত আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন এবং শহর শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা মুফতি ছাইদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাইদ বলেন, “কোরআনের আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের জন্য ফরজ। সমাজে আইনের শাসন না থাকলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় না। আইনজীবীরা দেশ ও জাতির গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন।”
বিশেষ অতিথি হাসিবুল আলম লিটন বলেন,
“ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীগণ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেন। দেশ আজ নানা সংকটের মধ্যে রয়েছে। এ সংকট উত্তরণের জন্য প্রয়োজন ন্যায়, সত্য ও সুশাসনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা। ইসলামের আইনি কাঠামোই পারে মানুষের প্রকৃত অধিকার নিশ্চিত করতে।”
এছাড়াও মাওলানা মুফতি ছাইদুর রহমান বলেন,
“ন্যায়বিচারহীন সমাজ কখনো শান্তি পায় না। তাই আইন-শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও আল্লাহর বিধান অনুসরণ করা সময়ের দাবি।”
অনুষ্ঠানে স্থানীয় আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।