খাগড়াছড়ি, মহলছড়ি প্রতিনিধঃ-
৮ নভেম্বর ২০২৫ রোজ শনিবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার উদ্বেগে মহালছড়ি বাজারে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন ও ২৯৮ নং সংসদীয় আসনের জামাতে ইসলাম মনোনীত প্রার্থী জনাব এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী সহ খাগড়াছড়ি জেলা নেতৃবৃন্দ ও মহালছড়ি উপজেলা নেতৃবৃন্দ মহালছড়ি বাজারে আগুনে পোড়া ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময় করেন এবং আগুনে পোড়া বাজার পরিদর্শন করেন।
পরিদর্শন কালে খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন ক্ষতিগ্রস্তদের সান্তনা প্রদান করেন, এ সময় বাজারে ১৮ জন ক্ষতিগ্রস্তদের কে ৫০০০ টাকা করে খাগড়াছড়ি জেলা জামায়াতের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করেন, এবং আগামীতে মহলছড়ি বাজারে একটি ফায়ার সার্ভিস স্থাপনার জন্য মহালছরি উপজেলা নির্বাহী অফিসার কে অনুরোধ করেন, এই সময় উপজেলা নির্বাহী অফিসার অল্প কয়েক দিনের মধ্যে মহালছড়ি বাজারে একটি ফায়ার সার্ভিস দৃশ্যমান হবে বলে প্রতিশ্রুতি দেন।
এই সময় ২৯৮ নং খাগড়াছড়ির এমপি প্রার্থী জনাব অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি বাসির পাশে আছে ভবিষ্যতেও সব সময় পাশে থাকবে, এবং একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী পুরো বাংলাদেশেই কাজ করে যাচ্ছে।