দীঘিনালায় বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক সভা মাদক, চোরাচালান ও মানবপাচার রোধে সচেতনতার আহ্বান,,

মো: আল আমিন, দীঘিনালা প্রতিনিধিঃ-

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতা এলাকায়
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৭ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে
জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বাবুছড়া ব্যাটালিয়নের সুবেদার মেজর
মোঃ কামরুল ইসলামের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদকদ্রব্য সেবনের কুফল, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ,
মানব পাচার এবং পুশ-ইন সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
এ সময় স্থানীয়দের এসব অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থেকে
আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানানো হয়।

উক্ত সভায় ৫নং ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, স্থানীয় হেডম্যান-কারবারি,
ধনপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও
অঞ্চলবাসী উপস্থিত ছিলেন।

সভাটি তত্ত্বাবধান করেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক
মেজর এস. এম. ইমরুল কায়েস, পদাতিক।

নিউজটি শেয়ার করুন