মেহেরপুর জেলা সংবাদদাতাঃ
১৩ নভেম্বর( বৃহস্পতিবার) বিকাল ৩ ঘটিকার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা জামায়াতের অফিস চত্বরে জেলা জামায়াতের সেক্রেটারি জনাব ইকবাল হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মাও তাজউদ্দীন খান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মোবারক হোসাইন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য জনাব ড. আলমগীর বিশ্বাস,মেহেরপুর জেলা তদারককারী কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর আলী মুহসিন,জেলা নায়েবে আমীর মাও. মাহবুবুব উল আলম,জামায়াত মনোনীত মেহেরপুর-২ আসনের(গাংনী অঞ্চল) সংসদ সদস্য প্রার্থী জনাব নাজমুল হুদা। সম্মেলন শেষে ২০২৬,২৭,২৮ সালের জন্য মেহেরপুর জেলা হতে কেন্দ্রীয় সূরা সদস্য নির্বাচনের জন্য রুকনদের নিকট হতে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়।