দীঘিনালায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের ডমিনেন্স পেট্রোলিং,,

মো. আল আমিন, দীঘিনালা প্রতিনিধিঃ-

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের উদ্যোগে দিনব্যাপী ডমিনেন্স পেট্রোলিং পরিচালনা করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, সংবেদনশীল পয়েন্ট ও গ্রামীণ জনপদে এ পেট্রোলিং কার্যক্রম চালানো হয়।

পুলিশ জানায়, বাড়তি সতর্কতা হিসেবে বিশেষ টহল দল মোটরসাইকেল ও পিকআপযানে করে বিভিন্ন এলাকায় টহল জোরদার করে। পথে পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তা–সংক্রান্ত মতামত ও অভিযোগও শোনা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে উপস্থিতি বাড়িয়ে অপরাধীচক্রের তৎপরতা প্রতিহত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল-এর নির্দেশনায় আমরা নিয়মিত ডমিনেন্স পেট্রোলিং পরিচালনা করছি। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, এলাকার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর নজরদারিতে আছে। প্রয়োজন হলে অতিরিক্ত পুলিশবাহিনীও মোতায়েন করা হবে।

replica Audemars Piguet watches
replica watches
replica watches uk

নিউজটি শেয়ার করুন