ঝালকাঠি-১ আসনে গোলাম আজম সৈকত এর সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগ,,

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধিঃ-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেছেন ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা গোলাম আজম সৈকতের সমর্থক নেতাকর্মীরা।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজাপুর উপজেলা সদরের বাইপাস, ডাকবাংলোমোড়, বাজার ও ক্লিনিকপাড়া এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকাবাসীর হাতে হাতে ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনার লিফলেট তুলে দেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান।

এ সময় গোলাম আজম সৈকতের পক্ষে বক্তব্য রাখেন জেলা নেতৃবৃন্দ। তারা বলেন, “ঝালকাঠি-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে জনসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও আইন-শৃঙ্খলা নিয়ে সমস্যার সম্মুখীন। আমরা চাই জনবান্ধব, সুষ্ঠু ও দায়িত্বশীল নেতৃত্ব। গোলাম আজম সৈকত তার দক্ষতা, সততা ও ত্যাগের মাধ্যমে আমাদের আশা ও প্রত্যাশা পূরণ করতে সক্ষম। ধানের শীষের বিজয়ই এই এলাকার উন্নয়ন ও শান্তি নিশ্চিত করবে। আমাদের প্রত্যেক নেতাকর্মী এবং সাধারণ মানুষকে একজোট হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

নেতাকর্মীরা বলেন, “গোলাম আজম সৈকতই ঝালকাঠি-১ আসনে ধানের শীষের যোগ্য প্রার্থী। তাঁর বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে প্রচার জোরদার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন