মেহেরপুর গাংনীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে ৩০৫ বিএনপি পরিবার যোগদান,

খাইরুল বাসার,মেহেরপুর জেলা সংবাদদাতাঃ-

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন তেঁতুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ মতিয়ার রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং মেহেরপুর-২ (গাংনী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল হুদা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন,গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম।

কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুর রহমান, গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক,পৌর রাজনৈতিক সেক্রেটারি জিল্লুর রহমানসহ জামায়াত ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩০৫টি পরিবার জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

স্থানীয় নেতারা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সংগঠনের কর্মসূচি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন