জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বোয়ালমারীতে জামায়াত ইসলামীর যুব বিভাগের বিক্ষোভ মিছিল,,

ইমরান খান:- ফরিদপুর জেলা প্রতিনিধিঃ-

জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে হত্যার চেষ্টার প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বোয়ালমারী উপজেলা যুববিভাগ ও পৌরসভা যুব বিভাগ।

শনিবার ১৩/১২/২৫ বিকেলে বোয়ালমারী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের সামনে এসে শেষ হয়, সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী বোয়ালমারী পৌরসভার সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী। তিনি বলেন, “জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর পেছনে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা যুববিভাগের সভাপতি মাহমুদ আমিন এবং পৌরসভা যুববিভাগের সভাপতি মুশফিকুর রহমান। তারা বলেন, ভারতীয় আগ্রাসন ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা যুব বিভাগের কেয়ারটেকার আলি আব্বাস। তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের ওপর হামলা মানেই দেশের ইতিহাস ও আত্মত্যাগের ওপর আঘাত। এর উপযুক্ত জবাব দেওয়া হবে।”

সমাবেশ থেকে বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন