মো. আল আমিন, দীঘিনালা প্রতিনিধিঃ-
পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।
রবিবার (০১ মার্চ) সকাল আনুমানিক ১টা ৫০ মিনিটে দীঘিনালার তাহসীনুল কুরআন একাডেমি প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত কর্মসূচি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় এবং জোন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি-এর উপস্থিতিতে সম্পন্ন হয়।
এ সময় মাদ্রাসার শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, লবণ, আটা, তেল ও চা পাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের কিউএম ক্যাপ্টেন শেখ সাব্বির আহমেদ; মাদ্রাসার অধ্যক্ষ মো. এম এ জামানুল হাসান (জামীল হোসেন); প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাসুদ রানা (সাবেক বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান); বাবুছড়া আর্মি ক্যাম্পের সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী; বেতছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কামাল হোসেন; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
এ ছাড়া বাবুছড়া আর্মি ক্যাম্পের সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমীর নেতৃত্বে এবং বেতছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কামাল হোসেন-এর তত্ত্বাবধানে পৃথকভাবে শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্যাকেটজাত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।