ঢাকায় মাদারীপুর বাসীর সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা।

 

মু. মেসবাহ্ উদ্দিন
স্টাফ রিপোর্টার, মাদারীপুর প্রতিনিধি :-

রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ঢাকায় বসবাসরত মাদারীপুরবাসীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় আয়োজিত এ সভায় ২০২৬ সালের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের বিভিন্ন সমস্যা, নাগরিক চাহিদা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন। সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান।

এ সময় মাদারীপুর-১, ২ ও ৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীবৃন্দ—সরোয়ার হোসেন মৃধা (মাদারীপুর-১, শিবচর), মাওলানা আবদুস সোবাহান (মাদারীপুর-২) ও রফিকুল ইসলাম মৃধা (মাদারীপুর-৩) উপস্থিত ছিলেন।

সভায় ঢাকায় বসবাসরত মাদারীপুরের মানুষজন তাদের এলাকাভিত্তিক নির্বাচনকালীন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে মতামত তুলে ধরেন। মনোনীত প্রার্থীরা সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন এবং আগামী দিনে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন