জামালপুরে বিএনপি নেতার হামলার শিকার সাংবাদিক লিটন রাজ-

জামালপুর প্রতিনিধিঃ-

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘুষেরপাড়া বেলতলী বাজারে দৈনিক আলোর বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মো: লিটন রাজের উপর বিএনপি নেতা ও তার দলবল সশস্ত্র হামলা চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিক লিটন রাজ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, সেখানে অবৈধভাবে সার মজুদ রেখে বেশি দামে বিক্রি করা হচ্ছে। তিনি এ দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে বিএনপি নেতা ও তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করার চেষ্টা করে এবং সাংবাদিক লিটন রাজের উপর শারীরিকভাবে হামলা চালায়।

এ ঘটনায় সাংবাদিক লিটন রাজ মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে দলবল নিয়ে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী ও রাজনৈতিক প্রভাবশালীরা সার গুদামে মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এর ফলে সার-এর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরা চরম ভোগান্তিতে পড়ছেন। কৃষক সমাজ এসব দুর্নীতিবাজদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন