জামালপুরের মেলান্দহে ২০৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।

 

মো: লিটন রাজ জামালপুর জেলা প্রতিনিধিঃ-

জামালপুরের মেলান্দহে ২০৫০ পিস ইয়াবা সহ দুলাল(৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সাজেদুল ইসলাম খান এর নেতৃত্বে শনিবার বিকাল ৫ টায় মেলান্দহ বাজারের ছাগল হাটির ইজারা অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০৫০ পিস ইয়াবা সহ মাদক কারবারি কে গ্রেফতার করা হয়, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন এই এলাকাকে মাদক মুক্ত করার জন্য আমাদের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন