মেহেরপুর জেলা প্রতিনিধি :
আমি মুজিবনগরের মত একটি জায়গায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি মেহেরপুরের মুজিবনগরের জন্য প্রথমেই একটি উদ্যেগ নিতে চাই। সেটা হলো মুজিবনগর উপজেলায় যত জনবল রয়েছে তাদের মাথাপিছু একটি করে গাছ রোপন করা। তাহলে আমরা বলতে পারবো মুজিবনগরে যত মানুষ রয়েছে সে অনুযায়ী গাছ রয়েছে। তিনি বলেন, মুজিবনগরের প্রতিটা মানুষ যাতে নিজের স্বাক্ষর করতে পারে সে লক্ষে আমরা কাজ করবো। যে কোন ধরনের সেবা নিতে গেলে যারা স্বাক্ষর জানে না তাদের স্বাক্ষর শিখিয়ে তারপর সেবা দেয়ার বিষয়ে নিশ্চিত করবো। এছাড়া স্বাস্থ্য বিষয়ে তিনি বলেন, যে গর্ভবতী মা সিজার অপারেশনকে এভোয়েট করে নরমাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করবে আমাদের কাছে খবর আসা মাত্র প্রশাসন থেকে তাকে পুরষ্কিত করা হবে।
বুধবার দুপুরে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনধি,শিক্ষক, সাংবাদিক,মুক্তিযোদ্ধা ও সুধীজনদের সাথে মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন নবাগত মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল সালাম।
তিনি বলেন,আপনারা মুজিবনগরের বিভিন্ন সমস্যা উত্তোরনের বিষয়ে যে সকল মতামত দিয়েছেন সেগুলো সমাধানসহ উন্নয়নের জন্য যাবতীয় কাজ করতে আমি উদ্যেগ গ্রহন করবো।
আর এ জন্য আপনাদের সকলকে যার যার জায়গা থেকে আমাদের সহযোগীতা করতে হবে। কারন সবার সম্মিলিত প্রচেষ্টায় সব কিছুর উন্নয়ন করা সম্ভব।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল এর সভাপতিত্বে মুজিবনগরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের আমির তাজ উদ্দিন খান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, নাগরিক পার্টির আরিফ হোসেন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স,বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান, মুজিবনগর উপজেলা ইমাম সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম, মুজিবনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান। অনুষ্ঠানের শুরতেই একাডেমির সুপারভাইজার হাসনাইন করিম এর সঞ্চালনায় মুজিবনগর উপজেলার বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন। 