মেহেরপুর জেলা প্রতিনিধিঃ-
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মহাজনপুর গ্রামে মেহেরপুর-১ আসন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মেহেরপুর জেলা জামাতের আমির মাও তাজউদ্দীন খানের গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ অক্টোবর ২০২৫ বাদ আসর মহাজনপুর ও ৬ নম্বর ওয়ার্ডের প্রধান প্রধান সড়কে গণসংযোগ অনুষ্ঠিত হয়। মহাজনপুর ইউনিয়ন আমির জনাব আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামাতের আমির ও মেহেরপুর ১ আসন সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা তাজউদ্দিন খান, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা জামাতের আমির মাওলানা খান জাহান আলী উপজেলা সেক্রেটারি জনাব খাইরুল বাসার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব ফজলুল হক গাজী,মহাজনপুর ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব মাওলানা আহসানুজ্জামান মিলন, মহাজনপুর ইউনিয়ন সেক্রেটারি জনাব আব্দুর রহমান।
গণ সংযোগকালে প্রধান অতিথি বলেন, দুর্নীতিমুক্ত ইন্সাবভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে যাচ্ছে, স্বাধীনতার ৫৪ বছর হলেও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি,আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের মানুষ পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবে, দেশ দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত হয়ে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।