খাড়াছড়ি প্রতিনিধি,
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লৌগাং জোনের (৩ বিজিবি) অভিযানে ফের অবৈধ চোরাই কাঠ আটক করেছেন বিজিবি।
বুধবার (০৫ নভেম্বর ) দুপুর ১ টার দিকে লোগাং জোনের নায়েব সুবেদার তুষারের নেতৃত্বে উপজেলার নালকাটা নামক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে পাহাড়ি এলাকা থেকে সেগুন কাঠ চুরি করে এনে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে সেগুন কাঠ, গামারী কাঠ ও কড়াই কাঠসহ সর্বমোট ৩২৪ টুকরা কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩,৩০,৭৯৭.৫০/- টাকা।
নায়েব সুবেদার তুষার জানান, বনজ সম্পদ রক্ষায় বিজিবির অভিযান সবসময় অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে। জব্দকৃত কার্ড পানছড়ি বনবিভাগে হস্তান্তর করা হয়।