কাঠালিয়ায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত,,

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধিঃ-

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন তারেক রহমানের রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে চারটায় মুন্সিরাবাদ সবুনেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দরবেশ বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম কামাল।
বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার এডভোকেট আবুল কালাম আজাদ, কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবাহন।

সভায় সভাপতিত্ব করেন আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল গফুর।

বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।”
তারা আরও বলেন, “বর্তমান দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন