- খাগড়াছড়ি জেলা প্রতিনিধঃ-
৩ ডিসেম্বর (বুধবার) বিকাল ৩ ঘটিকায় পানছড়ি উপজেলা প্রেসক্লাবের হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামি পানছড়ি উপজেলার শাখার পক্ষ থেকে বিএনপি কর্তৃক মিথ্যা অপপ্রচার বানোয়াট যোগদান নাটকের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের উপজেলা সভাপতি, মোঃ জাকির হোসেন, সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, বাইতুল মাল সম্পাদক মোঃ আব্দুল খালেক, প্রচারক ও মিডিয়া সম্পাদক মোঃ আবুল কাশেম, উল্টা ছড়ি ইউনিট সভাপতি মোঃ সৈয়দ মজনু।
সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াত ইসলামের প্রচার সম্পাদক আবুল কাশেম সাংবাদিকদের সামনে দলের অবস্থান তুলে ধরেন, তিনি বলেন গত ২ ডিসেম্বর মঙ্গলবার পানছড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীরা জামাত ইসলামের নতুন সহযোগী সদস্য ও শুভাকাঙ্ক্ষীদেরকে হুমকি-ধমকি দিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাদের সমাবেশে নেওয়ার জন্য চেষ্টা করে, চেষ্টায় ব্যর্থ হলে আওয়ামী লীগ ছাত্রলীগের পদধারী নেতাকর্মীদেরকে যোগদান করিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করে,বিএনপির লোকদেরকে সাজিয়ে নতুন করে যোগদানের অনুষ্ঠান করা হয়। এবং জামায়াতে ইসলামের কয়েকজন নেতা কর্মী কথা বলে প্রোগ্রামে উপস্থিত করিয়ে যোগদান দেখানো হয় এরা কিছু নিষ্ক্রিয় প্রাথমিক সহযোগি সদস্য যাদের সাথে বর্তমানে সংগঠনের কোনো সম্পর্ক নেই এমন সদস্যদের কে জামায়েত ইসলাম এর নেতা পরিচয় দিয়ে যোগদানের নাটক সাজানো হয়েছে। যা অত্যন্ত দুঃখ ও নিন্দাকর আমরা বিএনপির আহ্বান জানাই সুস্থ ধারা রাজনীতি চর্চা করুন অপপ্রচার বন্ধ করুন।
সাংবাদিকদের প্রশ্নে উপজেলা সভাপতি জাকির হোসেন বলেন যাদের কাছে যোগদান পত্রের মুড়ির রয়েছে তারা ৫ তারিখের পরে আমাদের তৃণমূলের কর্মীদের কাছে ফরম পূরণ করেছে তারা আমাদের কোন সক্রিয় কর্মী বা নেতা নয় তাদের সাথে সংগঠনের কোন সক্রিয় সম্পর্ক নেই তাদের সাথে সংগঠনের কোন সক্রিয় সম্পর্ক নেই। একজন জামাতের কর্মী ও রোকন হতে হলে আমাদের পাঠ্যসূচির সিলেবাস কমপ্লিট করে ইসলামের সম্পন্ন নিয়ম মেনে অনেক ক্রাইটেরিয়া ফলো করে তারপর আমরা তাদেরকে কর্মী ঘোষণা করি।