রহনপুরে অটো সমিতির সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত,

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চাঁদাবাজির জেরে আওয়ামী লীগের দোসর মোবারক হোসেন টনি, পালানু, দুলাল সহ আরো অজ্ঞাতনামা ২০-২৫ জন মিলে অটো মাহেন্দ্রার সভাপতি ফেরদৌস রানা শান্তকে অমানুষিক নির্যাতনের প্রতিবাদে  মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

শুক্রবার সকাল ১১ টায় উপজেলার রহনপুর খোয়ারমোড়ে এই মানববন্ধনে অত্র সমিতির সদস্যরা অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন অটো মাহেন্দ্রার সভাপতি ফেরদৌস রানা শান্তর স্ত্রী  জাকিরা খাতুন ,সমিতির সাধারণ সম্পাদক জহরুল ইসলাম, নির্বাহী সদস্য জসিম উদ্দিন , সদস্য আনোয়ার হোসেন, নজরুল ইসলাম লিটন সহ আরো অনেকে ।

মানববন্ধনে বক্তব্যে উল্লেখ করেন  সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানের ক্যাডার মোবারক হোসেন টনি, বিভিন্ন সময়  শান্তর কাছে চাঁদাদাবি করে  চাঁদা দিতে অস্বীকার করায় গতকাল বৃহস্পতিবার  রাত নয়টার দিকে রহনপুর খোয়ারমোড়ে সমিতির সদস্যদের সাথে চা পান করা অবস্থায় মোবারক হোসেন টনি সহ অন্যান্যরা শান্তর উপরে হামলা চালায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন