হরিণাকুণ্ডুর ভায়নায় জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!!

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ-

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ভায়না ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) বিকেলে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর।

​ভায়না ইউনিয়ন জামায়াতের আমির আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম এবং উপজেলা আমির মোঃ বাবুল হোসেন মাস্টার। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মোঃ আবু বকর বলেন, “তাকওয়া ও ন্যায়নীতির ভিত্তিতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। আদর্শ সমাজ গড়তে হলে আমাদের ব্যক্তি জীবনে ইসলামের সুমহান শিক্ষা ও খোদাভীতি নিশ্চিত করতে হবে।” রমজানের পবিত্রতা রক্ষা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন