ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, ড্রেজারের পাইপ ও ইঞ্জিন ধ্বংস-

মোঃ লিটন রাজ,মালপুরের জেলা প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের সাজলের চর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজারের পাইপ ও ইঞ্জিন ধ্বংস করা হয়।
এ সময় কান্দারচর এলাকায় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ভেকু থেকে একটি ব্যাটারিও জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন