পানছড়ি প্রতিনিধিঃ-
খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা পানছড়ির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ শিল্পী গোষ্ঠীর আয়োজনে ‘অনির্বাণ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রোজ সোমবার বিকাল ৩.০০ ঘটিকায় সময় পানছড়ি উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নুরুল ইসলাম টুকুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সভাপতি ইউসুফ আদনান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃবেলাল হোসেন ,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃইইদুফ আলী ,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মারিয়াম আক্তার মনি,উপজেলা চেয়াম্যান উচিত মনি চাকমা,অনির্বাণ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠিতা সভাপতি নুরুল আবছার, অফিসার ইনচাজ জসিম উদ্দিন,সবিতা চাকমা ,বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহিদুল ইসলাম সুমন,এছাড়া আরো উপস্থিত ছিলেন অনির্বাণ সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও পানছড়ি উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মাঝে সাটিফিকেট এ কেস্ট তুলে দেন অতিথিরা।