মেলান্দহ শাহাজাতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ভবনে বাচ্চাদের পাঠদান।

 

মো:লিটন রাজ, জামালপুর জেলা প্রতিনিধিঃ-

শাহাজাতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ভবনে বাচ্চাদের পড়ানো হয় । এ বিষয়ে সাংবাদিকদের, প্রধান শিক্ষক বললেন আমাদের এই ভবনে পড়ানো হয় ঝুঁকিপূর্ণ ভবনে আমরাও ঝুঁকিতে থাকি। ছাত্র ছাত্রীরা বলছেন ঝুঁকিপূর্ণ ভবনে, আমরা পড়ি আমাদের ভয় লাগে কখন যেন ভেঙে পড়ে যায় মাথার উপর এতে আমাদের পড়ালেখায় মন বসে না, এবং প্রত্যেকদিন বিদ্যালয়া আসতে ইচ্ছে জাগেনা। অত্র প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা আরো বলেন  একাধিক ভাবে নাম লিখে নিয়ে যাওয়া হয়েছে এই ভবন নির্মাণ করার জন্য এই ভবনটির এখনো কেন নতুন করে নির্মাণ হয়নি তা আমদের জানা নেই। এই ভবন নির্মাণ হলে, বাচ্চাদের মনের ভিতরে যে ভয় জেগেছে সে ভয় কেটে যাবে এবং বাচ্চারা মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যেতে পারবে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অনুরোধ জানান,  যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান প্রশাসন ও সরকার অত্র প্রতিষ্ঠানটি নির্মাণ করে লেখাপড়ার উপযোগী করে দেয়ার জন্য।

নিউজটি শেয়ার করুন