স্টাফ রিপোর্টারঃ-
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কেন্দ্রীয় দেবালয় মন্দির দূর্গা পূজামণ্ডপে পরিদর্শনে যান জামায়েত ইসলামের একটি প্রতিনিধি দল।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে পানছড়ি উপজেলা জামায়েত ইসলাম এর সেক্রেটারি নুরুজ্জামানের প্রতিনিধিত্বে ১০ জনের একটি প্রতিনিধি দল পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ,ও পানছড়ি কেন্দ্রীয় দেবালয় মন্দিরের সভাপতি অর্জুন সাহা অন্যান্য নেতৃবৃন্দদের সাথে সহাদ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় এবং মন্দির কমিটির পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন জামায়েত ইসলামের নেতৃবৃন্দ।
মন্দির পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানছড়ি জামায়েত ইসলামের বায়তুল মাল সম্পাদক আব্দুল খালেক ও প্রচার সম্পাদক আবুল কাশেম সহ বিভিন্ন ইউনিটের সভাপতি সেক্রেটারি সহ নেতৃবৃন্দ,
পরিদর্শন শেষে জামাতয়াতে ইসলামের সেক্রেটারি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় সংখ্যালঘুদের পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে, যেকোনো সময় যে কোন প্রয়োজনেই ডাক পেলে আপনাদের পাশে এসে দাঁড়িয়ে যাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।