খাগড়াছড়িতে ব্রিগেড কমান্ডারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার

দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি সদরস্থ শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির সহ বিভিন্ন পূজা মন্ড পরিদর্শন করেছেন ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল  হাসান মাহমুদ।
বুধবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত সনাতনী ধর্ম অবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম এবং মেজর কাজী মোস্তফা আরেফিন (জিটুআই), ২০৩ পদাতিক ব্রিগেড।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, মন্দির পূজা কমিটির সভাপতি বাবু স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল দে এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী লোকজন।

পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ মন্দির পূজা কমিটির নিকট উপহার সামগ্রী তুলে দেন। তিনি বলেন, সকল সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে তার ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে এ বিষয়ে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী।
পরে তিনি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা কমিটির সঙ্গে মতবিনিময় শেষে মন্দির ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন