মোঃ লিটন রাজ, জামালপুর জেলা প্রতিনিধিঃ-
জামালপুর -৩ আসন মেলান্দহ, মাদারগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। ৯০এর ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান বাবুল ১৯৮৯ সালে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন।বাম রাজনীতি ছেড়ে ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়াল ঘড়ি মার্কায় নির্বাচন করে অল্প ব্যবধানে পরাজিত হোন।২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করলেও ২০০১ সালের থেকে কম ভোট পান মোস্তাফিজুর রহমান বাবুল।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব Lutfor Rahman।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কাওয়ালী ব্যান্ড সিলসিলা – Silsila অন্যতম প্রতিষ্ঠাতা লুৎফর রহমান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালী আসরে হামলা হলে সর্বপ্রথম সারাদেশে পরিচিতি পান তিনি।
লুৎফর রহমান ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ছিলেন।পরিষদ ভেঙে গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠিত হলে তিনি ছাত্র শক্তির কেন্দ্রীয় দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন লুৎফর রহমান।যার লেখা অনেক স্লোগান জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৩ মেলান্দহ -মাদারগঞ্জের এনসিপির এমপি প্রার্থী লুৎফর রহমান।
মেলান্দহ-মাদারগন্জে কি আগামী সংসদ নির্বাচনে ৯০য়ের ছাত্র নেতা বনাম ২৪য়ের ছাত্র নেতার লড়াই হতে যাচ্ছে।