পানছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি অভিযান ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত,,

স্টাফ রিপোর্টারঃ-

খাগড়াছড়ির পানছড়িতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির আলোকে দিনভর দাওয়াতি অভিযান পরিচালিত হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর ) সকাল দশটা থেকে উপজেলা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হেডমানটিলা, তেতুল টিলা, দমদম ও টিএনটি টিলা এলাকায় দিনভর প্রচারণা চালায় সংগঠনটি, মানুষের দ্বারে দ্বারে গিয়ে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের মধ্যে অবহিত করেন ।

এসময়, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি জাকির হোসেন সেক্রেটারি নুরুজ্জামান ও প্রচার সম্পাদক আবুল কাশেম সহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল গন প্রচারণায় অংশগ্রহণ করেন।

জামায়েত ইসলামের উপজেলা সভাপতি জাকির হোসেন বলেন জামায়াত যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পান তবে সমাজ থেকে সকল প্রকার জুলুম ও অন্যায় দুর্নীতি দূর করবে এবং সকলের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে। জামায়াত ইসলাম দুর্নীতি করে না এবং কাউকে করতে দেবে না, জামায়াত ইসলাম ক্ষমতায় এলে সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকবে। তাই আপনারা আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ করে দিবেন । এই সময় সাধারণ মানুষ এলাকাবাসী জামায়াতে ইসলামের এই প্রচারণাকে আনন্দমুখর পরিবেশে সাদরে গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন