পুজোর ছুটিতে শৈলকুপা মামা বাড়ি বেড়াতে এসে মদ্যপানে মেডিকেল শিক্ষার্থী ভাগ্নি তুলির মৃত্যু!

মোঃ রবিউল ইসলাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ-

প্রতি বছরের ন্যায় ঢাকা মেডিকেলের শিক্ষার্থী তুলি (২৫) এবারও এসেছিল ঝিনাইদহের শৈলকুপার ভান্ডারীপাড়া মামাবাড়ি বেড়াতে। তুলি মানিকগঞ্জ সদরের অনিল সরকারের মেয়ে।

তার কাকা গনেশ চন্দ্র সরকার জানান, শৈলকুপার নিত্যানন্দনপুর ইউনিয়নের ভান্ডারীপাড়া মামা বিজয় সরকারের বাড়িতে পূজার সময় বেড়াতে আসে তুলি। ঢাকা মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী তুলি পূজোর দিন অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে শৈলকুপা হাসপাতাল থেকে তাকে রেফার্ড করা হয়। গতকাল রাত সাড়ে ৩ টার সময় মেডিকেল শিক্ষার্থী তুলি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন