মাদারীপুরে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন,

মেসবাহ্ উদ্দিন, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ-

মনোবল সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত”— এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা শাখার উদ্যোগে “শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে

মাদারীপুর শহরের স্থানীয় একটি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সম্মানিত ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মুহাম্মদ হাবীবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার জনাব বিমল চন্দ্র বর্মন এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব শহিদুল ইসলাম মুন্সী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক জনাব আশরাফুল ইসলাম,
এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. আহসান হাবীব, সহকারী অধ্যাপক, গ্রিন ইউনিভার্সিটি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসর মাদারীপুর জেলা শাখার উপদেষ্টা সভাপতি ও মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলকুঁড়ি আসর মাদারীপুর জেলা শাখার সহকারী পরিচালক তাহলিল আকবর।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফুলকুঁড়ি আসর মাদারীপুর জেলা শাখার পরিচালক মোঃ রুবেল সরদার।

আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এবং সবশেষে মনোজ্ঞ মঞ্চনাটিকা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

অতিথিরা শিশু-কিশোরদের নৈতিক, সৃজনশীল ও দেশপ্রেমিক চেতনা বিকাশে ফুলকুঁড়ি আসরের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন